1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা ভিক্টোরিয়ার অধ্যক্ষ-উপাধ্যক্ষের অবশেষে পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। বুধবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় নিজ দফতরে লিখিতভাবে পদত্যাগ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। সর্বশেষ বুধবার সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এক পর্যায়ে দোতালায় প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে তাকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষের ন্যামপ্লেট থেকে তাদের নাম উঠিয়ে দেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ নিজেই। তিনি বলেন শিক্ষার্থীরা পদত্যাগ চেয়েছে, তাই পদত্যাগ করেছি। এর বেশি কিছু তিনি বলতে চাননি। ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য-কখনও এই ফি, কখনও সেই ফি বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এই অধ্যক্ষ-উপাধ্যক্ষ। চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাঁগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিটের সদস্যরা।
প্রসঙ্গত প্রফেসর ড. আবু জাফর খান ভিক্টোরিয়ার গণিত বিভাগের প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২০২১ সালের ০৮ আগস্ট অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন