1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে ধর্ষণের ভিডিও ধারন করে প্রকাশের হুমকী, ধর্ষক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০৭ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার দেবীদ্বারে সংখ্যালঘু পরিবারের এক কিশোরী(১৫)কে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ ও তার ভিডিও ধারনের অভিযোগে ধর্ষক মো. মোস্তফা(৩৫) নামে এক বিকাশ ব্যবসায়িকে আটক করে কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ।
অভিযুক্ত ধর্ষক মো. মোস্তফা(৩৫) জয়পুর গ্রামের হারিছ সরকার বাড়ির মৃত: আউয়াল সরকারের ছেলে এবং জয়পুর চান মিয়া মার্কেটের বিকাশ ব্যবসায়ী।
ধর্ষণের ঘটনাটি ঘটে গত ২৫ ফেব্রুয়ারী। ভিক্টিম ছাত্রী ঘটনার দিন এসএসসি পরীক্ষা শেষে বিকেল ৪টায় বাড়ি ফেরার পথে, খলিলপুর গোমতী নদীর ভেরীবাঁধ থেকে একটি অটোরিকসা যোগে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষক মোস্তফা অজ্ঞাত স্থানে একটি বিল্ডিং এর কক্ষে রেখে ধর্ষণ করে।
ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে দেবীদ্বার থানায় অভিযুক্ত মো. মোস্তফাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। (মামলা নং-১, তারিখ- ০১/০৭/২০২৪ইং)।
ভিক্টিমের বাবা বলেন, আমার মেয়ে খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছ। স্কুলে আসা যাওয়ার পথে জয়পুর গ্রামের মো. মোস্তফা(৩৫) প্রেমের প্রস্তাবে প্রায়ই উত্তক্ত করত। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৫ ফেব্রয়ারী (২০২৪ইং) এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি আসার পথে খলিলপুর গোমতী নদীর ভেরীবাঁধ থেকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। তখন আমার মেয়ে অচেতন ছিল। জ্ঞান ফিরলে তাকে একটি অজ্ঞাত বিল্ডিং ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকী দেয়। ধর্ষণের ঘটনা ভিডিও করে এবং ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকী দিয়ে প্রায়ই বিভিন্ন অজ্ঞাত জায়গায় নিয়ে ধর্ষণ করত। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ রোববার রাতে মোস্তফাকে আটক করে। ভিক্টমের বাবা বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। যে শাস্তি দেখে বখাটেরা আর কোন মেয়ের সর্বনাশ করতে সাহস না পায়।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মাসুদ জানান, মেয়েকে ধর্ষনের ঘটনায় ভিক্টিমের বাবা মামলা করেছে। আসামী কোর্ট হাজতে চালান করা হয়েছে। তবে ভিক্টিম ঢাকা থাকায় আগামীকাল তাকে কোর্টে হাজির করে ১২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হবে।
দেবীদ্বার থানার অফিসার ইনর্চা মো. নয়ন মিয়া ঘটনার সত্যতা স্বীাকরে বলেন, ৫/৬ দিন পূর্বে ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় ধারনকৃত ভিডিও প্রকাশের বিষয়ে ভিক্টিমের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রমান পাওয়ার পর গত রাতে অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করে আজ কোর্ট হাজতে চালান করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা