1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে শরীর চর্চা শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র উদ্যোগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনস্থ ৬ জেলার প্রায় ৫২টি কলেজের শরীর চর্চা শিক্ষকদের মাঝে কর্মশালা- ২০২৪ অনুষ্ঠিত হয়।
২২ জুন শনিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের শরীর চর্চা শিক্ষক জি এম ফারুক এর সঞ্চালনায় কুমিল্লা শিক্ষা বোর্ডে দিনব্যাপী এই প্রথম কোন কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন ভুইয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাপ্তাহিক অভিবাদন এর সম্পাদক আবুল হাসানাত বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সঞ্চালক বদরুল হুদা জেনু। এসময় উক্ত কর্মশালা অনুষ্ঠানে বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম বলেন, আজ কুমিল্লা শিক্ষা বোর্ডে এই প্রথমবারের মতো শরীর চর্চা শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ। শরীর চর্চা উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। তাই শিক্ষার পাশাপাশি সঠিক প্রশিক্ষণ নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের শরীর চর্চা করা অত্যাবশ্যক বলে আমি মনে করি। এ কার্যক্রমের ধারা ভবিষ্যতে যেন অব্যাহত থাকে আমি উপস্থিত সকলের নিকট এই আশাবাদ ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন