1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চান্দিনায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে
  • সোহেল রানা: চান্দিনা কুমিল্লা প্রতিনিধি

আসন্ন চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রেখে আমার কোন প্রার্থী বা প্যানেল নেই বলে সাফ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শুক্রবার (২১ জুন) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক প্রার্থী বিভিন্ন স্থানে আমার নাম ভাঙ্গিয়ে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। আমি কোন পদের কোন প্রার্থীকে সমর্থন করিনি এবং করবোও না। এখন থেকে যদি কেউ আমার নাম ভাঙ্গায় সেক্ষেত্রে সব দায় দায়িত্ব ওই প্রার্থীকেই নিতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বলেন, আপনারা চান্দিনা আওয়ামী লীগের প্রাণ শক্তি, আপনারাই ভোটার। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি তাকেই বরণ করে নিবো। স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা এ চিকিৎসক আরও বলেন, আগামী ২৩ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনাদের সকলের অংশগ্রহণে যথাযথ ভাবে চান্দিনায়ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। বিগত সময়ে চান্দিনার অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। এখন থেকে আওয়ামী লীগের একটি নেতা-কর্মীও যেন নির্যাতনের শিকার না হয় সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, চান্দিনা থানা আওয়ামী লীগ উপদেষ্টা ও মাইজখার ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মনির হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী মো. শামীম হোসেন, কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুন অর রশিদ, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. অহিদ উল্লাহ, কেরণখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আব্দুল মালেক, বরকরই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাধব সাহা, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ মুহুরী, জোয়াগ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান, বাড়েরা ইউপি সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর কৃষকলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা