1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দাউদকান্দি থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ঢাকামুখী চামড়াবাহী যানবাহন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩৩৪ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী অন্তত একশ’টি চামড়াবাহী যানবাহন ফিরিয়ে দেয়া হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেল থেকে ঢাকামুখী ট্রাক পিকআপ তল্লাশি শেষে ফিরিয়ে দেয়া হয়েছে ৷

ঢাকায় একসঙ্গে চামড়া প্রবেশ করিয়ে যাতে পঁচে যাওয়ার আশঙ্কা তৈরি না হয়, সে জন্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাইরের জেলা থেকে ঢাকায় ঢুকতে না দেয়ার অভিযান শুরু করে কুমিল্লা জেলা প্রশাসন। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় আটকে দেয়া হয়েছে এসব চামড়াবাহী যানবাহন।

আটক চামড়ার ট্রাক-পিকআপগুলো আবার স্ব -স্ব স্থানে ফিরে চামড়া সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে কার্যক্রম মনিটরিং করছেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ জিয়াউর রহমান ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী। দাউদকান্দি উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার) মোঃ জিয়াউর রহমান জানান, ঈদ উল আযহার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দাউদকান্দি টোলপ্লাজায় অন্তত ১০০ টি চামড়াবাহী ট্রাক পিকআপ আটক করা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে চামড়া যাচ্ছিলো ঢাকায়। নির্দেশনা রয়েছে, চামড়া পঁচা রোধে বাইরের জেলা থেকে আগামী ১০ দিন ঢাকায় কোরবানির পশুর চামড়া প্রবেশ করতে পারবে না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উল আযহার প্রস্তুতি সংক্রান্ত সভায় কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত হয় যে ‘ দেশের সকল প্রান্ত হতে ঢাকায় একত্রে সকল চামড়া প্রবেশ করে পঁচে যাওয়ার সম্ভাবনা যেন সৃষ্টি না হয় সেজন্য ঈদ পরবর্তী ন্যূনতম ১০ দিন কোন চামড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া যাবে না।’ এরই প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ যৌথভাবে মনিটরিং করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা