1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে গরু ও মাছ ব্যবসায়ী ১৫ লক্ষাধিক টাকা লুট; আহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৯৩ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ডাকাতের কবলে ২ গরু ও ১ মাছ ব্যবসায়ি। ডাকাতির সময় ডাকাতদের হামলায় ৩ ব্যবসায়িকে মারাত্মক আহত করে প্রায় ১৫ লক্ষাধিক লক্ষ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পশের পুকুরপাড় ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে।
দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের গরু ব্যবসায়ি মো. জলিল মিয়া জানান, আমি গরু ব্যবসা করি। আজ ভোরে একটি পিকাপভ্যান নিয়ে মানিকগঞ্জ আরিচার উদ্দেশ্যে রওয়ানা হই, রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পাশে ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে ২টি গাড়ি দিয়ে আমাদের পথ অবরোধ করে দেয়। আমরা পিকাপ থেকে নামার পরই ১৫/২০ জন সশস্্র ডাকাত লাঠি, ছোড়া, দা, ছেনি কুড়ার নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাকে পিটিয়ে ও কুপিয়ে কানের অংশ কেটে ফেলে। ওরা আমার সাথে থাকা ৮ লক্ষ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। তিনি আরো জানান, আমার পূর্বে আসা প্রতিবেশী উজানীকান্দি গ্রামের গরু ব্যবসায়ি মো. পারভেজ মিয়ার পিকাপভ্যান আটক করে তাকেও বেধরক মারধর ও কুপিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাক ছিনিয়ে নেয়। পারভেজকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে একই উপজেলার গুনাইঘর গ্রামের মাছ ব্যবসায়ি আবুল হোসেনের পিকাপভ্যান আটক করে তাকেও মারাত্মক আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আজ বিকেলে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করি।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, অভিযোগ পেয়েছি। একই জায়গায় ৩টি ঘটনা ঘটার সংবাদ পেয়েছি। ঘটনার সত্যতা কতটুকু তা তদন্তের আগে বলা যাবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা