1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারে গলাকাটা লাশ মিলল মৎস খামারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ষাটোর্ধ বয়সী মোখলেসুর রহমান নামে এক ব্যক্তি সুয়া মিয়া মাঝারে যাওয়ার কথা বলে বের হওয়ার একদিন পর গলাকাটা লাশ মিলল মৎস খামারে।
ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে রোববার (০২ জুন) বিকেল ৫ টায় সুয়া মিয়া মাজার সংলগ্ন আনোয়ারের মাছের প্রজেক্টের একটি পুকুরে।
নিহত মোখলেসুর রহমান(৬৫) ধামতী চৌধূরী পাড়ার মৃত: সামসুল হকের পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত মোখলেসুর রহমান গতকাল বিকেলে সুয়া মিয়া মাাঝারে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। আজ বিকেলে কন্ঠনালী কাটা ও রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে প্রায় এক কিলো মিটার দূর আনোয়ারের মৎস প্রজেক্টের একটি পুকুরের পাড়ে মৃত:অবস্থায় দেখতে পায়। পরে স্থানয়রা পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহববুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ছেলে মনির হোসেন জানান, তার পিতা মানষিক ভারসাম্যহীন ছিল। গতকাল সুয়া মিয়ার মাঝারে যাওয়ার কথা বলে রাতে আর ঘরে ফিরেনি। আজ বিকেলে তার মরদেহ একটি মাছের খামারে পাওয়া যায়। তিনি আরো জানান, এর আগে গত এক মাস ধরে কয়েকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার কোন শত্রু ছিলনা।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, নিহত ব্যাক্তির মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। লাশের পাশে একটি বিষের বোতল ও একটি ব্লেড পাওয়া গেছে। তার কন্ঠনালীটা কাটা ছিল। ধারনা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে এবং ব্লেড দিয়ে নিজের কন্ঠনালী নিজেই কেটেছে। কারন পরিবারের লোকজনেরও ধারনা সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের পরই নিশ্চিত হতে পারব ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন