1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লা সদর দক্ষিণে ভোটকেন্দ্রে নগদ টাকা বিতরণের সময় একজনকে তিন দিনের কারাদণ্ড ও জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

সহকারী কমিশনার ফরিদুল ইসলাম জানান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় এহতেশামুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘুষ দেওয়ার অভিযোগে তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জালভোট দেওয়ায় ২ যুবকের কারাদণ্ড
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোটগ্রহণ চলছে। এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান