1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

শিশু ঝুমুরের ধর্ষণ ও হত্যার ঘটনা বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩২১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাফরিন সুলতানা ঝুমুরকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ধর্ষক মফিজুল ইসলাম প্রকাশ মফুকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহরাস্তির ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১ মে) দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন। এ সময় প্রেসব্রিফিংয়ে শিশু ঝুমুরের ধর্ষণ ও হত্যার ঘটনা বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। পরে তিনি ধীরে ধীরে ঘটনা বর্ণনা করেন।
গ্রেফতার মফিজুল ইসলাম মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
র‌্যাব জানায়, শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা জানার পর গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এতে মঙ্গলবার রাতে চাঁদপুরের ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণসহ হত্যার কথা স্বীকার করে র‌্যাবকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে স্কুলছাত্রী তাফরিন সুলতানা ঝুমুরের আসার অপেক্ষা করতে থাকেন তিনি। এক পর্যায়ে ঝুমুর বাসায় ফেরার পথে কৌশলে রাস্তার পাশের ধানী জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় সে চিৎকার করার চেষ্টা করলে মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। এতে ঝুমুর শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঝুমুরের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে মফিজুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ঝুমুরকে সড়কের পাশে ফসলি জমিতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল এবং খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেনের মেয়ে।
বিকেল ৩টায় খিলপাড়া এলাকায় একটি ধানের জমিতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় শিশুটির মা রাজিয়া বেগম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা