1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

উপজেলা নির্বাচনে ভোটার বেশি থাকার প্রত্যাশা-ইসি আনিছুর রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

জাতীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার উপজেলা নির্বাচনে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, জাতীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার উপজেলা নির্বাচনে উপস্থিত থাকবে। সেটা বড় একটা পার্সেন্টেজ (শতাংশ) হতে পারে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে আপনারা দেখেছেন তাপপ্রবাহের মধ্যেও ব্যাপক ভোটার উপস্থিত ছিল। এসব নির্বাচনে ৭৯ পার্সেন্ট (শতাংশ) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। এবারের নির্বাচন গুলোতেও ভোটারের উপস্থিতি ভালো থাকবে। এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহনের জন্য কারো আত্মীয়স্বজনের বিষয়ে আইনে বলা নেই। আইনে বলা আছে, যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি ভোটে অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন সে অংশগ্রহণ করতে পারবে। আমরা জেনেছি অনেকের আত্মীয়স্বজন নির্বাচনে অংশ নিয়েছে। আমরা গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই তা থেকে তেমন সমস্যা দেখিনা। দুয়েকটি জায়গায় বিচ্ছন্ন সমস্যা রয়েছে তা আমরা কঠোর নজদারিতে রেখেছি। যদি বড় ধরনের সমস্যার সৃষ্টি করে আমরা তা মেনে নেব না। আমরা নির্বাচন স্থগিত করা, প্রার্থীতা বাতিল করার ব্যবস্থাও নিতে পারি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা