1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় মার্চে ৭ খুন, অগ্নিকাণ্ডের ঘটনা ৭১টি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল (১৬ ডিসেম্বর) জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
এতে জানানো হয়েছে, কুমিল্লায় গত মার্চ মাসে খুনের ঘটনা ঘটেছে ৭টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৯টি, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৭১টি, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০জন এবং মাদকের মোট মামলার সংখ্যা ১৬৮টি।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭৪ টি মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে। ভালো মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৪টি অভিযানে ৪১টি মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা, কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান পিপিএম (বার) সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। কুমিল্লা সিটির মেয়র সকল দপ্তরের সহযোগিতা চেয়ে বলেন, ‘আমরা সবার আগে নগরীর ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করবো। আগামী মাসেই একটি সভা করে সিদ্ধান্ত নেয়া হবে আমরা কি করতে চাই।’
উক্ত সভার সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ১ম ধাপে যে চারটি উপজেলা পরিষদ নির্বাচন হবে- আমরা চাই প্রত্যেকটি নির্বাচনই সুষ্ঠু হোক। যেভাবে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে পেরেছি- আমরা সেই মানেই আগামী নির্বাচন গুলো অনুষ্ঠিত করতে চাই।’ এ ছাড়া সভায় কুমিল্লা জেলা সংশ্লিষ্ট নানান আইন-শৃঙ্খলা বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা