1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি: দেবীদ্বারে ঈদের ছুটিতে ৪ হত্যাকান্ড আটক- ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ঈদের ছুটিতে আবু সায়েম(৩৯) নামে এক ব্যবসায়িকে অপহরণপূর্বক নির্যাতনে হত্যা, সালিসবিচারে সালিসদার চেয়ার দিয়ে পিটিয়ে শামিম(৫০) নামে এক চা দোকানদারকে হত্যা, হাসপাতালে ঢুকে অজ্ঞাত দুষ্কৃতিকারী অক্সিজেনের সিলিন্ডার দিয়ে নির্মমভাবে পিটিয়ে শাহনাজ মিম (৪৫) নামে এক আয়াকে হত্যা এবং দির্ঘ ২২ বছর নিখেঁজ থাকার পর পিতার সম্পদ থেকে বঞ্চিত আবুল হাসেম(৫০) নামে এক ব্যক্তির নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধারসহ ৪ খুনের ঘটনা ঘটেছে।
এসব হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৯ নং গুনাইঘর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা খোরশেদ আলমকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আয়া মিম হত্যাকান্ডের ঘটনায় একটি হাসপাতালের পরিচারকসহস ৪ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক আটক করা হয়েছে। এছাড়া এসকল অভিযোগের আর কোন অগ্রগতি নেই।
এ ঘটনাগুলো গত ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিলে এই পাঁচ দিনে চারটি হত্যাকান্ডের ঘটনায় পুরো উপজেলা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে পাওনা টাকা আদায়ের লক্ষে একদল সন্ত্রাসী দিয়ে আবু সায়েম (৩৯) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ করা হয়
দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও তার ছেলে আবদুল্লাহ আলমামুন কে। অপহরনের পর রাত পোনে ২টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে আবুসায়েমের লাশ। এ ঘটনায় ওই সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে রাতেই গ্রেফতার করে পুলিশ। নিহত সায়েম উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চাষারপাড় গ্রামের আবদুর রহিম সরকারের ছেলে এবং দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার মেয়ের জামাতা।
ওই দিকে ১২ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ৯টায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামে একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সালিস ডাকা হয়। সালিসে উভয় পক্ষের স্বাক্ষ্য গ্রহনের এক পর্যায়ে পাশ্ববর্তী
উজানী জোড়া খন্দকার বাড়ির মোসলেম খন্দকারের ছেলে আব্দুল আলিম খন্দকার(৪০) প্লাষ্টিক ও কাঠের চেয়ার দিয়ে পিটিয়ে শামীম (৫০) নামের এক চা বিক্রেতাকে মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে ১৩ এপ্রিল (শনিবার) বিকেল পৌনে ৪টায় টায় তার মৃত্যু হয়। নিহত শামিম উজানীকান্দি গ্রামের মৃতঃ আব্দুল খালেকের পুত্র, সে বাড়ির পাশে চা’ দোকানের ব্যবসা করে আসছিল।
একই দিনে (১২ এপ্রিল) দিবাগত রাত অনুমান ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকার জেলা পরিষদ মার্কেট সংলগ্ন ‘মা-মনি’ প্রাইভেট হাসপাতালে ঢুকে অক্সিজেন সিলিন্ডিার দিয়ে পিটিয়ে শাহনাজ বেগম মিম (৪৫) নামে এক আয়াকে ঘুমন্ত অবস্থায় মারাত্বকভাবে রক্তাক্ত ও আহত করে অজ্ঞাত দূর্বৃত্তরা। ঘটনার পর আহত মিমকে মাথা ও মুখমন্ডল থেতলানো ও রক্তাক্ত অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, পরে আশংকাজনক অবস্তায়ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা ২টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহনাজ মিম (৪৫) দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের মৃত: সেকান্দর আলীর মেয়ে। ওই ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অপরদিকে ১৩ এপ্রিল (শনিবার) দিবাগত রাত আনুমানিক ৩টায় উপজেলার বাগুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বস্তি থেকে আবুল হাসেম (৫০) নামের এক দোকান কর্মচারির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আবুল হাসেম বাগুর ছৈনুদ্দি হাজী বাড়ির মৃত: আব্দুল মজিদের পুত্র। তিনি চান্দিনা বাজারে একটি চায়ের দোকানে কর্মচারী ছিলেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, ৪ মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার হলেও একটি অপমৃত্যু মামলা হয়েছে, অপর ৩ হত্যাকান্ডের ঘটনায় আবু সায়েম হত্যা মামলায় ৪ জন নামে এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়, এ মামলায় খোরশেদ আলম নামে ১ জনকে গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করা হয়, মিম হত্যা মালায় অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়, অপর ঘটনাায় ২ জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগ তদন্তে আছে। এ বিষয়ে সোমবার বিকেলে থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া বলেন সকল হত্যাকান্ডের ঘটনার রহস্য উন্মোচনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে কাজ করছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা