1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪০০ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শহরতলী শাসনগাছা লেগুনা স্ট্যান্ড ঘিরে আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম গং একই এলাকার মোল্লা বাড়ির রাব্বি ও সাক্কু গংদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে।

নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে।সেই নগরীর শাসনগাছা বাস টার্মিনাল সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় একই এলাকায় নিশাদ, নাজমুল, অনিক ও মোহন নামে আরও চারজন গুলিবিদ্ধ রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের আশংকাজনক ঢাকায় নেওয়া হয়েছে। এর মাঝে নিশাদের নামে আরেকজন মুমূর্ষু অবস্থায় রয়েছে।

স্থায়ী সূত্র জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকার ছাত্রলীগ নেতা রাব্বি ও আল্লাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করতে থাকে। পরে ঘটনা শুনতে পেয়ে একই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থায়ীরা অর্নবসহ আহত সবাইকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অর্ণব মারা যায়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের কর্মী। অর্নব সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়।

বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত ছাড়া গোলাগুলির বিস্তারিত জানানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন