1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুমিল্লায় রমজানের শুরুতেই এক হালি লেবুর দাম ৮০ টাকা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৩৪ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান ব্যবসায়ীরা। তবে ভিন্ন চিত্র দেখা যায় বাংলাদেশে। যেখানে রমজান মাস আসলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন বেড়ে যায় ৩-৪ গুণ। এরই অংশ হিসেবে রোজার প্রথম দিনেই লেবুর দাম বেড়ে হালি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। তার মানে এক পিস লেবুর দাম ২০ টাকা গড়ে পড়ছে!
গতকাল বুধবার (১৩ মার্চ) কুমিল্লা নগরীর নিউমার্কেট, রাজগঞ্জ, চকবাজার, টমছম ব্রিজসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইফতারের শরবতের জনপ্রিয় অনুষঙ্গ লেবুর দাম বেড়ে যাওয়ায় রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে ক্রেতাদের ।
তবে শুধু লেবু নয় বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে।
সরেজমিন দেখা গেছে, বাজারে ভালোমানের গোল বেগুন (তাল বেগুন) বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। একদিন আগে এ বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। অপরদিকে লম্বা বেগুন কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। যা একদিনের ব্যবধানে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। শসা বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে। এদিকে, চাহিদামতো পণ্য কিনতে না পেরে মলিন চেহারায় ঘরে ফিরছেন অনেক মানুষ। পণ্যমূল্য বৃদ্ধির পেছনে এক দিকে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকা, অন্যদিকে করের জালকে দায়ী করছেন ভোক্তারা।

দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা এরই মধ্যে কুমিল্লার নিমসার কাঁচা বাজারে অভিযান চালাচ্ছি। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

নগরীর রাজগঞ্জে বাজার করতে আসা এক ক্রেতা বলেন, সীমিত বেতনের টাকায় মাসের বাজার খরচ সামলাতেই ঘাম ছুটে যায়। সেখানে রোজা সামনে রেখে জিনিসপত্রের দাম আরও বেড়েছে। রমজানে কীভাবে বাজার খরচ সামাল দেবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন