1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে নারী দিবসে ২ নারী উদ্যোক্তা পেলেন ১০ লক্ষ টাকার চেক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪৬৭ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

‘শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা- নারীর সমধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় র‌্যালী, আলোচনা সভা এবং নারী উদ্যোক্তাদের চেক বিতরনের মধ্য দিয়ে পালিত হয়। শুক্রবার সকার ১১টায় দেবীদ্বার উপজেলা হলরোমে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং আবেদা- মান্নান ফাউন্ডেশনের সিইও এটিএম সাইফুল ইসলাম মাসুম’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আবেদা-মান্নান ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূইয়া, মহিলা আওয়ামীলীগ উপজেলা সহ-সভাপতি সামসুন্নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রমজান হোসেন, আইজিএ প্রকল্পের সাবেক প্রশিক্ষক ফারজানা আক্তার, শিক্ষার্থী মারিয়া ভূইয়া প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালের প্রণীত সংবিধানে নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারী- পুরুষের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন। আজ তারই কণ্যা বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ। যা বিশ্বের অনেক দেশের কাছেই রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সময়ের সাথে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী উন্নয়ন, নারী ক্ষতায়ন, নারীর সমধিকার, সমসুযোগ বিকাশে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীরা আজ রাজনীতিতে, অর্থনীতিতে, খেলাধূলায়, বিজ্ঞান- গবেষনায়- আবিষ্কারে, প্রশাসনে, পররাষ্ট ও আইনশৃংখলা রক্ষাসহ সর্বক্ষেত্রে অবদান রাখছে। আলোচনা শেষে দুইজন নারী উদ্যোক্তা কনিকা মৌসুমি ও কানিজ ফাতেমার দলকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা