1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লায় নানা আয়োজনে ৫২তম সমবায় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার দেখা হয়েছে
  •  কুমিল্লা প্রতিনিধি

” সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং আলোচনা সভার মাধ্যমে কুমিল্লায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বীরচন্দ্র নগর মিলনায়তনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল,কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ সিকদার তপু, সমবায় ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোরাই,অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন সহ সমবায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৬টি সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ