1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

সহকারি জজ নিয়োগে দ্বিতীয় দাউদকান্দির নাঈম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৮৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাগিব মোস্তফা নাঈম। সুপারিশপ্রাপ্ত মোট ১০৪ জন সহকারি জজের তালিকায় তিনি ২য় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর এ ফল প্রকাশিত হয়। নাঈম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামের জাকারিয়া মানিক ও নিলুফা বেগম লিলির দ্বিতীয় ছেলে। তাঁর বাবা একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও একটি জাতীয় দৈনিকের কুমিল্লা প্রতিনিধি,মা গৃহীনি।
রাগিব মোস্তফা নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল এন্ড কলেজ’থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার‘ইস্টার্ণ ইউনিভার্সিটি’ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে সিজিপিএ-৩.৭৬ পেয়ে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করেন। একই বিশ^বিদ্যালয় থেকে এলএলএম এর ফাইনাল সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। এরই মধ্যে সহকারি জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। চার ভাইয়ের মধ্যে নাঈম দ্বিতীয়। তাঁর অপর তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মোহাম্মদ সাকিল আহমদ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী নেন এবং অপর দুই ভাইয়ের মধ্যে তৃতীয় শিমুল রায়হান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে এলএলবি ও ছোট ভাই শান্ত তারা আদনান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে(অনার্স) অধ্যয়ন করছেন। সন্তানদের এমন সফলতায় উচ্ছাসিত তাঁদের বাবা-মা। সোমবার রাগিব মোস্তফা নাঈমের সাথে আলাপকালে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন,জীবনে সফল হতে হলে একটি স্বপ্ন নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে হবে,এর বেশী কিছু না। আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে। এমন সফলতার জন্য আমি আমার বাবা-মা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ