1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের তিনটি বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে আলআমিন,জনতা ও লামিয়া বেকারীকে অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মানসম্মত খাদ্যপণ্য তৈরীর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার(৩০ মে) দুপুরে পৃথক ৩টি অভিযানে ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয় ওই বেকারী মালিকদের। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই তিনটি বেকারী পন্য উৎপাদন ও বিপণনে অনিয়ম করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ওই তিনটি বেকারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আলাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)নাজমূল হুদা,বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন। ভ্রাম্যমান আদালতের অভিযানে কুমিল্লার মুরাদনগর এলাকার মেসার্স আল আমিন বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় এবং ডিজিটাল ওজন যন্ত্র ভেরিফিকেশন সনদ ব্যতীত বাণিজ্যিক কাজে ব্যবহার করায় সংশ্লিষ্ট আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন দ্বিতীয় অভিযানে মেসার্স জনতা বেকারী পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন,মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
সবশেষ অভিযানেও মেসার্স লামিয়া বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট,কেক ও পাউরুটি উৎপাদন,মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন