1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

হোমনায় সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী হোমনা

কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী, কেবিনেট সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হোমনা-তিাতাস,- মেঘনা আসনের সাবেক সংসদ সদস্য এমকে আনোয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। পরিবারবর্গের আয়োজনে বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের উদ্যোগে মঙ্গলবার হোমনার বাসভবনে সকাল ১০টায় কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বাবা এম কে আনোয়ার ও মা মাহমুদা আনোয়ারের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং হোমনা ও মেঘনা উপজেলার ৫০ টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে নগদ অর্থ অনুদান দেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.শাহাবুদ্দিন, সাবেক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো.মহাসিন , বিএনপি নেতা হারুন অর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
বিকাল তিনটায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে মরহুম এমকে আনোয়ারের কবরে পুস্পস্তবক শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,হোমনা উপজেলা বিএনপির আহবায়ক মো.জহিরুল হক,যুগ্ন আহবায়ক এ্যাড আজিজুর রহমান মোল্লা ও আলমগীর সরকার, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মুকুল,সদস্য সচিব শাহআলম সরকারসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এম কে আনোয়ার ২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ