1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫২৮ বার দেখা হয়েছে

আইয়ুব আলী:হোমনা

কুমিল্লার হোমনাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল ৯টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে হোমনা উপজেলার অবশিষ্ট ৩৩টি পরিবারের মাঝে দলিলপত্র বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে হোমনা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ১২৩টি উপজেলাকে ভূীমহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মধ্যে হোমনাসহ কুমিল্লার ৬টি উপজেলাকেও ভূমিহনি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানটি হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে উপজেলাবাসীর জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রচার করাহয়। উপজেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড.মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার(ভূমী) ইউছুফ হাসান,ওসি জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক,আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।
যাচাই বাছাই করে হোমনা উপজেলায় মোট ২১৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়। এর আগে তিন ধাপে ১৮৫টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজ বাকী ৩৩টি পরিবারকে দলিলপত্রসহভূমি ও গৃহবুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণাকরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন