1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লাকসামে যুক্তরাষ্ট্র প্রবাসী হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৫১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তিকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলা হালিমা দিঘিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ বছর বয়সী রহমত উল্যাহ ওরফে রনি সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছি বাড়ির সামসুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (গত ৬ এপ্রিল) প্রবাসীকে হত্যা মামলায় রনিসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কুমিল্লার আদালত।
মামলার বরাতে রোববার দুপুরে মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,২০১৭ সালের ১ অগাস্ট কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে লাকসাম অংশের মুদাফফরগঞ্জ এলাকার ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেনের। ফেইসবুকে মরদেহের ছবি দেখে পরিচয় শনাক্ত করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লাকসাম থানা হত্যা মামলা করেন। তিনি আরও বলেন,পরে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে রনিসহ দুইজন পলাতক ছিলেন।
মামলার প্রধান আসামি লিপি আক্তারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন প্রবাসী আকবর হোসেন বাবুল।
গ্রেপ্তার রনিকে সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে মেজর সাকিব জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন