1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মুরাদনগরে প্রধানমন্ত্রীর নির্দেশে ১২ হাজার নিন্ম আয়ের  পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৫৪ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি

ইফতারের জন্য দলীয়ভাবে মাহফিল বা বড় কোন আয়োজন না করে হতদরিদ্র ও নিন্ম আয়ের অসহায়দের মধ্যে সেই খাবার বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই নির্দেশনা মেনেই দেশের বিভিন্ন স্থানের ন‍্যায় কুমিল্লার মুরাদনগরে ও প্রতিবন্ধী, অসহায়, নিন্ম আয়ের হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ২২টি ইউনিয়নের নিন্ম আয়ের হতদরিদ্র পরিবারগুলো চিহিৃত করে উত্তর ত্রিশ গ্রাম থেকে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় ৬শ পরিবারকে ঈদ উপহারের প্যাকেট বিতরণ ও দুঃস্থ অসহায় প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, দুধ, চিনিসহ বিভিন্ন ইফতার ও খাদ্য সামগ্রী রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে সুসম বল্টন করা হবে।
প্রধানমন্ত্রী নির্দেশনা পালনে মুরাদনগরে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে খুঁজে বের করে তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। ইফতার বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, জনকল্যাণে সততার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের জীবনমান উন্নয়নই জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল কথা। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গত প্রায় দেড় দশকে বদলে যাওয়া বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ ডিজিটাল বাংলাদেশের পথ পরিক্রমায় দ্রুত ধাবমান অন্তর্ভুক্তিমূলক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে কাজ করছে।
এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা (উওর) জেলা আ’লীগের (সাবেক) শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক,উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মো. হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার,উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,কুমিল্লা জেলা আ’লীগের সদস্য মতিন মাষ্টার, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সুধন মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার (কিশোর), দারোরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন, বাঙ্গরা পূর্ব ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর (উওর) ইউপি’র চেয়ারম্যান ইকবাল সরকার, কুমিল্লা (উওর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন