1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ডের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন বিজয়ের ও মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এবারো মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্নিল আলোকসজ্জা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ বিজয় র‌্যালী ক্রীড়া প্রতিযোগীতা,র‌্যাফেল ড্র, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। বীর বাঙ্গালীর অহংকার বিজয় মাসের ৭ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় শিক্ষা বোর্ডে প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী এ অনুষ্ঠানমালার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের । পরে প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান,কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হি: ও নি:) মোহাম্মদ ছানাউল্যাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম,উপ- কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী,উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের, সিনিয়র সিষ্টেমস্ এনালিষ্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক, উপসচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী পোগ্রামার ও (একান্ত সচিব) সুমন রায়,কম্পিউটার ডাটা অপারেটর মোঃ আরিফ হোসেন,কোষাধ্যক্ষ মোঃ নাইম হোসেন জনিসহ বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রফেসর মো.জামাল নাছের বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বহু আগেই সুখি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ হতো। তবে অনেক বাঁধা বিপত্তির মাঝেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।আমরা সেই লক্ষ্যের সারথী হতে চাই। মুজিববর্ষকে নতুন প্রজন্মের মাঝে স্মরনীয় করে রাখতে চাই। এবারের বিজয়ের মাস উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। মুজিবজন্মশত বর্ষে সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহকদের প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে সবাইকে উজ্জীবিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন