1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পিটুনিতে প্রেমিকের মৃত্যু,খবর শুনে মারা গেলেন বাবাও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৫৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রেমিকার বাবা-চাচার পিটুনির পর এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে এ দিকে মারা গেছেন বাবাও। এ ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা পলাতক রয়েছেন।
রোববার উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ২০ বছর বয়সী ‍তরুণের নাম মাহিন মিয়া। তিনি মধ্যম মাঝিগাছা গ্রামের ৫০ বছর বয়সী হিরণ মিয়ার ছেলে। স্বজনরা জানান,মাহিনের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন বাড়িতে ডেকে নিয়ে মাহিনকে মারধর করেছেন বলে জানা যায়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিছুটা সুস্থ বোধ করলে রোববার সকালে মাহিনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ফিরে বেলা ১১টার দিকে মাথাঘুরে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে আবারও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ছেলের মৃত্যুর ঘটনা শুনে দুপুরে বাবা হিরণ মিয়াও মারা যান। স্বজনদের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,মাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানান ময়নাতদন্তের শেষ রিপোর্ট আসলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন