1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পানি কেটে ভাগ করা যাবে,কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না- এমপির বাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, পানি কেটে ভাগ করা যাবে, কিন্তু কুমিল্লার মানুষের সাথে আমার সম্পর্ক ভাগ করা যাবে না। ৫০ বছরের রাজনীতিতে আমি কুমিল্লার মানুষের সাথে রয়েছি। ন্যায় কাজ করেছি, সততার সঙ্গে রাজনীতি করেছি। ওয়াদার বরখেলাপ করেনি। কুমিল্লার মানুষ কে আমি যেমমনি ভালোবাসি, তারাও তেমনি আমাকে ভালোবাসে। চারিদিকে তাকিয়ে দেখেন, নৌকার গণ জোয়ার বইছে।  শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগ করেন ও উঠান বিকেলে বিবির বাজার হাইস্কুল মাঠে,সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ডের গোয়ালমথন, ২৫ নং ওয়ার্ডের তারাপটুয়া ও রাতে ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার। এসব সভায় এমপি বাহার আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে। জাতির স্বার্থে শেখ হাসিনার পক্ষে ঐক্যর প্রয়োজন। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। নির্বাচনকে ঘিরে আন্তরজার্তিক চক্রান্ত চলছে। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে। উক্ত প্রচার প্রচারনায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ডা আব্দুল বাকি আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেখুর রহমান, আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনসহ আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন