1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

নিজ বাড়িতে স্ত্রীকে হত্যা করে লাশ শশুর বাড়িতে রেখে স্বামী উধাও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৪৩৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৫) নামে এক গৃহবধুকে স্বামীর বাড়িতে হত্যা করে কৌশলে লাশ শশুড়বাড়িতে পৌঁছে দিয়ে স্বামী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ রাতেই স্বামী মোঃ সাইফুল ইসলামকে চট্রগ্রাম থেকে আটক করেছে। গৃহবধু উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজি শফিকুর রহমানের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে মর্গে প্রেরণ করেন।
তথ্যটি রোববার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
গৃহবধুর বাবা কাজি শফিকুর রহমান বলেন,জান্নাতুল ফেরদৌস টুম্পার স্বামী গত ২৮ জুলাই বৃহস্পতিবার বাহারাইন থেকে দেশে আসে। এসময় টুম্পা আমাদের বাড়িতে অবস্থান করছিল। শনিবার দুপুরে স্বামী সাইফুল সহ দুপুরে খাবার খেয়ে একই ইউনিয়নের পাশবর্তি বড়পুষ্করনী গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায়। সন্ধার কিছু সময় আগে সাইফুল টুম্পাকে আমাদের বাড়ির সামনে একটি সিএনজি যোগে অচেতন অবস্থায় নিয়ে এসে বলে আপনাদের মেয়ে অসুস্থ্য তাকে হাসপাতালে নিতে হবে। আপনারা আমার সাথে আসেন। এসময় টুম্পার মা নাসিমা বেগম ও আমার এক নিটক আত্নীয় সহ তাকে নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।
শফিকুর রহমান আরো বলেন,ডাঃ টুম্পাকে মৃত ঘোষনা করলেও সাইফুল তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নিবে বলে কৌশলে এ্যাম্বুলেন্সে তুলে লাশ আমাদের বাড়িতে নিয়ে আসে এবং ঘরে রেখে তিনি উধাও হয়ে যায়।
গৃহবধুর মা নাসিমা বেগম বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই টুম্পার স্বামী সাইফুল আমার মেয়ের লাশ ঘরে রেখে উধাও হয়ে যায়। আমরা পরে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখতে পাই। সাইফুল তার বাড়িতে নিয়ে আমার মেয়েকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করেছে। তবে কি কারনে হত্যা করা হয়েছে তার বলতে পারেনি।

শনিবার দায়িত্বে থাকা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ মোঃ সোলেমান বাদশা বলেন, গৃহবধুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালো চিহৃ রয়েছে। আমরা গৃহবধুকে মৃত ঘোষনা করলেও তার স্বামী সাইফুল ইসলাম আমাদের সাথে অসৌজন্যমুলক আচরন করে লাশ উন্নত কিচিৎসার কথা বলে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে রাতেই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার স্বামী সাইফুল ইসলামকে আটক করেছি। ধারনা করা হচ্ছে তিনি চট্রগ্রাম বিমান বন্দর দিয়ে বাহারাইন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। গৃহবধুর মৃত্যুর কারন সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ