1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নাঙ্গলকোটে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট-হাসানপুর রেলওয়ে স্টেশন মধ্যবর্তী খান্নাপাড়া মাজার নামক স্থান থেকে নুরুন্নবী (৩০) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌর সদরের ৮ নং ওয়ার্ড খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছোট ছেলে নুরন্নবীকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের খান্নাপাড়া নামক স্থানে শুক্রবার সকালে যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা। নিহত নুরুন্নবীর দুই স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। নিহত যুবকের ভাই আনিসুল হক জানান, আমার ভাই নুরুন্নবী একজন সিএনজি ড্রাইভার। সে বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে গাছের ঢাল-পালা কেটেছে। বিকেলে ভাড়ায় সিএনজি চালায় বলে মালিকের সাথে দেখা করতে যায়। সেখান থেকে রাতে বাসায় আসে। রাত ১১টার দিকে কে বা কারা ফোন করলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে সকালে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তার জানান, আমার স্বামী গত কয়েকদিন আগে একটি মিথ্যা মামলা জেল খেটে এসেছেন। দুই দিন আগে তাদের সাথে কথা কাটাকাটি হয়। আমি তাদের নাম জানিনা, থানায় গেলে জানতে পারবেন। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।

রেলওয়ে লাকসাম থানার সাব ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি রেলওয়ে দুর্ঘটনায় মৃত্যু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন