1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নগর ভবনে মেয়র রিফাতকে শেষ শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নগর ভবনে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে মেয়র রিফাতের মরদেহ সিটি করপোরেশন কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সচিব আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সকাল ১০টার দিকে মেয়রের মরদেহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতারাসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়র রিফাত। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়রের মরদেহ বাংলাদেশ নিয়ে আসা হয়। রাত সাড়ে ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত তার মরদেহ নগরের মনোহরপুরস্থ বাসভবনের সামনে রাখা হয়।
বাদ জুমা জানাজা শেষে নগরীর টমসন কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে আরফানুল হক রিফাতকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন