1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেয়াল জুড়ে প্রেমিকার নাম লিখে,ওই কক্ষে ফাঁস নিল কিশোর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।
শনিবার (২৬ আগস্ট)বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,একই দিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধ আবুল বয়ান চেয়ারম্যান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহতের পিতা- মাতা প্রবাসে থাকেন। ওই কিশোর তার দাদা-দাদীর সাথে থাকতো। চলতি বছর মাধ্যমিক পাস করেছে।উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য আবেদন করেছিল। সে তৃষা নামের এক মেয়ের সাথে প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা তার শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসি তদন্ত আরও বলেন,নিহত কিশোরের শয়ন কক্ষের দেয়াল ও মেঝেতে তৃষা নামে এক মেয়ের নাম লেখা আছে অনেকবার। ধারণা করা হচ্ছে,প্রণয় ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন