1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৭৬ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব

“নিরাপদ হোক রক্তদান,আমার রক্তে বাচুঁক প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে’দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের’পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে সংগঠনটি।
শুক্রবার(২মে) বিকেলে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একঝাক রক্তযোদ্ধাদের মিলন মেলায় পরিনত হয়েছে। নিয়মিত রক্তযোদ্ধাদের সংবর্ধনা বিকেল থেকে রাত পর্যন্ত চলে ওই অনুষ্ঠান।
ব্লাড ডোনার গ্রুপ’র উপদেষ্টা ও দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সহ-সভাপতি ডা. মানছুরুল আলমের সভাপতিত্বে এবং ব্লাড ডোনার গ্রুপ’র সংগঠক মোঃ আতিকুর রহমান ও সানাউল্লাহ মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন, মা-মনি মেডিকেল সেন্টার’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হাসান সাঈদ, ব্লাড ডোনার গ্রুপ’র উপদেষ্টা আব্দুস ছোবহান চৌধুরী, মহানগর ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সোহাগ রানা সোহেল, কাউছার আহমেদ প্রমুখ।
অতিথিরা উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের বক্তব্যে বলেন, যদি কখনো একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়, এই সংবাদ যদি তাদের কাউকে জানানো হয় এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাত দিনকে ওপেক্ষা করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সর্বদাই প্রস্তুত থাকে। তাদের চাওয়া পাওয়ার কিছুই নেই শুধু মানুষের জীবন বাঁচাতে তারা এই সংগঠনের হয়ে কাজ করে। মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে পারার মাঝেই তাদের সার্থকতা।
৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ব্লাড ডোনার গ্রুপের সংগঠক আতিকুর রহমান, নাহিদুল ইসলাম, সানাউল্লাহ মাঝি,শ্যমল নাথ, ফয়সাল হক অভিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের সম্মানার্থে ক্রেষ্ট এবং নিয়মিত রক্তদাতাদের উৎসাহ প্রদানে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন