1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৭৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বার রসুলপুর ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে রসুলপুর ইউনিয়ন কার্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৫২ বছর পরও আমরা দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে পারিনি। এখনো আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে রাজ পথে আন্দোলন করতে হয়। তাই আজকের এ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে এগিয়ে নিতে এবং ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নে সংগ্রাম চালিয়ে যেতে হবে। সম্মেলনে ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং কবি আব্দুল হান্নান মূন্সীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল, রসুলপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. মনির হোসেন, আ’লীগ নেতা নিজামুল হক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নিজেরা করি সংস্থার কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, রসুলপুর শাখার সমন্বয়ক উজ্জল হোসেন, ভূমিহীন নেতা নাজমা বেগম, আব্দুল আজিজ, ঝরনা বেগম প্রমূখ। সম্মেলনে ফজর আলী মেম্বারকে সভাপ্রধান ও নাজমা বেগমকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার এবং নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান, নিজেরা করি সংস্থা চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইব্রাহীম খলিল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,- সহ সভাপ্রধান- মনোয়ারা বেগম, সহ- সাধারন সম্পাদক শিশু মিয়া, সাংগঠনিক সম্পাদক জবেদা খাতুন, প্রচার সম্পাদক রুপ মিয়া, অর্থ সম্পদক- আছিয়া বেগম, সদস্য- রিপন বর্মন, কুলসুম বেগম, হারুন মিয়া, শেফালী দাস, হাজেরা বেগম।
সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সমাজকে জাগ্রত করতে ‘ঘুমন্ত সমাজ’ নামে একটি নাটক উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন