1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বারে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪০৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে পুকুরে সাঁতার শিখতে নেমে মারিয়া(১২) ও মিরাজ(৫) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার ছোটআলমপুর দাস বাড়ির পুকুরে ডুবে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদ্রাসা পাড়া এলাকার মোঃ সুমন মিয়ার কন্যা মারিয়া আক্তার(১২) এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের সিংঙ্গাপুর প্রবাসী মারুফ সরকারের ছেলে মোঃ মিরাজ (৫)। এরা সম্পর্কে খালাতো ভাই বোন। তাদের মা একে অপরের বোন বলে ডাকতেন।
নিহত মারিয়া দেবীদ্বার মফিজ উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে পড়ালেখা করতেন। মিরাজকে স্কুলে ভর্তি করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মিরাজ ও মারিয়া বোতল নিয়ে পুকুরে সাঁতার শিখতে নামে, বোতল থেকে মিরাজ ছিটকে গেলে মারিয়ার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। পুকুরে গভীরতার কারনে মারিয়া ও মিরাজ দুজনেই তলিয়ে যায়। তাদের দু’জনকে পানির নিচে প্রায় আধা ঘণ্টা খুঁজাখুঁজি করে ইলেক্ট্রিশিয়ান কালাম পানির নিচ থেকে উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এসময় শিশু গুলোর নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। শিশু গুলোর মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন ভারি হয়ে উঠেছে। এদিকে নিহতদর উভয়ের পরিবার ছোটআলমপর দাসবাড়ির জয়দেবের বাড়িতে একই বাসায় ভাড়াটিয়া ছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন