1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বারে নিখোঁজের একদিন পর ড্রেজারের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের ড্রেজারের গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দেবীদ্বার উপজেলার রাজামেহের ইউনিয়নের রাজামেহের গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দুপুরের দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।
বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খাদেমুল বাহার।
মৃত শিশুর নাম জান্নাত । ৭ বছর বয়সী। সে উপজেলার রাজামেহের গ্রামের পূর্ব বন আমির উদ্দিন সরকার বাড়ীর প্রবাসী মো.জামির উদ্দিনের কন্যা। সে রাজামেহার পূর্ব বন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
জান্নাতের মা তাছলিমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলেও মেয়ের সঙ্গে কথা হচ্ছিল তার। নতুন বই-খাতা নিয়ে তার হাত ধরে কীভাবে স্কুলে যাবে তা নিয়ে আগ্রহের শেষ ছিল না জান্নাতের।
তিনি আরও জানান, দুপুরের দিকে গোসলেরছলে নিখোঁজ হয় জান্নাত। তাকে খুঁজে না পেয়ে মাইকিংও করা হয়।
পরে বৃহস্পতিবার দুপুরের দিকে এক ব্যক্তি জান্নাতের গায়ের জামা ও ১০টাকার একটি নোট ড্রেজারের গর্তের পাশে পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে আসা একদল ডুবুরীর সাহায্য নিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
দেবীদ্ব্রার থানার ওসি কমল কৃষ্ণ ধর
বৃহস্পতিবার রাত ৮ টায় জানান শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের কাছে এ মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে। তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন