1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দেবীদ্বারে অবরোধ যানচলাচল স্বাভাবিক: মাঠে ছিলো পুলিশ,গ্রেফতার ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৪৮ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়কের দেবীদ্বারে ভোর সকালে দূরপাল্লার বাস চলাচল না দেখা গেলেও জেলার ব্রাহ্মণবাড়িয়ার কুটি থেকে কুমিল্লা গামী নিউ সুগন্ধা,নিউ জনতা,ফারজানা ট্রান্সপোর্ট,ও সিএনজিসহ স্বাভাবিক ভাবে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে-সাথে যানবাহনে যাত্রীদের চলাচলও বাড়তে থাকে। জনমনে কিছুটা আতন্ক থাকলেও জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে চলেন মানুষ। কুমিল্লা- সিলেট আন্ঝলিক মহাসড়কের দেবীদ্বারে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে দেখা যায় যানবাহণ চলছে অন্যান্য দিনের মতই স্বাভাবিক। এদিকে সরকার বিরোধীদের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে সকাল থেকে রিপোর্ট লিখা পর্যন্ত বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যানচলাচল স্বাভাবিক রাখতে মাঠে সর্তক অবস্থায় ছিলো পুলিশ। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা,সহকারি কমিশনার (ভূমি) মো.রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর তার ফোর্সসহ মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। এ দিকে উপজেলা বিএনপি জানান- সোমবার রাত থেকে প্রথম দিনের অবরোধ চলাকালে দেবীদ্বারে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি সূত্রে জানা যায়- ৭ জন বিএনপির নামধারী ও অজ্ঞাতনামা ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দেবীদ্বার থানায় নাশকতা ও পরিকল্পনার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো.রেজওয়ানুল ইসলাম। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন