1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেবীদ্বারের ইউএনও ২ মাসেই বদলী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

প্রশাসনিক কর্মকান্ডে সমন্বয়হীনতার অভিযোগে দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীকে বদলী করা হয়েছে বলে জানা যায়। ৭ ফেব্রুয়ারী(মঙ্গলবার)চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)ড.প্রকাশ কান্তি চৌধূরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে ওই বদলীর আদেশ দেয়া হয়। ওই প্রজ্ঞাপনে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী’কে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পিরোজপুর জেলার কাউখালী উপজেরা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানাকে প্রদায়ন করা হবে বলে জানা যায়।
গত বছরের ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী দেবীদ্বার কর্মস্থলে যোগদান করেন। মাত্র ২ মাস ৭ দিনের মধ্যে বদলীর আদেশ সম্পর্কে জানতে চাইলে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী জানান,এটা নিয়মীত বদলী,জনস্বার্থে যখন যেখানে বদলী করা হয় সেটাই কর্মস্থল।
মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭টায় এ ব্যাপারে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর সাথে মোবইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।
তবে রাত ৮টায় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন,গত ৪ ফেব্রুয়ারী(শনিবার) উপজেলার সূর্যপূর উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ গহন করে পরবর্তীতে ধামতী উচ্চ বিদ্যালয়ের নবীণবরণ অনুষ্ঠানে যোগদান করেন। যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপির পিতা সাবেক উপ-মন্ত্রী ও এমপি এএফএম ফখরুল ইসলাম মূন্সী। তিনি এখন একজন সাধারন নাগরিক। এখানে ইউএনও নিয়ম ভঙ্গ করেছেন,দু’টো অনুষ্ঠানে উপস্থিত থেকে সময় দিতে পারতেন,তা না করে আসব আসব বলে আর আসেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী কাজ বুঝেন কম এবং প্রোটোকল মেনে কাজ করেননা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন