1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে হাবিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা 

গ্রাম্য শালিসে হাবিব ফকির নামে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসি। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় পৌরসভার নাগেরকান্দি গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । এ সময় হাবিব ফকিরের পরিবারের সদস্য ও এলাকাবাসি জানায়, এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে হাবিবকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। তারা অভিযোগ করেন মামলা দায়েরের ১০/১২ দিন পেরিয়ে গেলেও হত্যার আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। হত্যাকারীরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলেও জানায় হাবিব ফকিরের পরিবারের সদস্যরা। নিহত হাবিব ফকিরের স্ত্রী হালিমা জানান, আমার স্বামীকে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার চার মেয়ে এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বাকী সন্তানরা অনেক ছোট। এখন আমার সংসার চালানোর মত কেউ নেই, কী করে সংসার চালব এই ভাবনায় আমি এখন দিশেহারা। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। হাবিব ফকিরের বোন কুলসুম বলেন, আমরা আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি । আসামিরা মামলা উঠিয়ে না নিলে আমাদেরও মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় বাসিন্দা ইউনুস ফকির জানান, নিহত হাবিব অটোরিকশা চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনোক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় এক নারীর গোসলের ভিডিও ধারনের ঘটনায় নাগেরকান্দি গ্রামে শালিস বসে। শালিসে হাবিব ফকিরকে ডেকে নিলে এক পর্যায়ে কথাকাটির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় হাবিব ফকির। ঘটনার পরদিনই নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে একটি এজহার দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন