1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের নানা কর্মসূচিতে অংশগ্রহন উপলক্ষে দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মহিনুল হাসান। এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। সোমবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে মহিনুল হাসান জেলা প্রশাসকের দাউদকান্দিতে তাঁর দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন। তিনি বলেন,জেলা প্রশাসক মহোদয় একজন কর্মস্পৃহ ও প্রানবন্ত মানুষ। আগামীকাল দাউদকান্দি উপজেলায় (৩ অক্টোবর) মঙ্গলবার তিনি (ডিসি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে কর্মব্যস্ত দিন অতিবাহিত করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,জেলা প্রশাসক সকালে প্লাবন ভূমির মৎস্য চাষ প্রকল্প পরিদর্শন,এবং এর সাথে জড়িত উদ্যোক্ত ও চাষীদের সাথে মতবিনিময় করবেন।
পরে তিনি প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রে কিছু সময় অতিবাহিত করবেন এবং প্রশিক্ষণ গ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিবেন। উপজেলার গৌরীপুরে ব্যস্ততম প্রধান সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিদর্শন ও স্থানীয়দের মতামত শুনবেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। অপর দিকে দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে,আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন,অংশীজনের সাথে মতবিনিময়সহ আরও একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এ ছাড়াও বিকেলে জেলা প্রশাসক গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে নাইজেরিয়ান খেলোয়ার সমৃদ্ধ একাদশের সাথে দাউদকান্দি একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, আগামীকালের কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু:মুশফিকুর রহমানের,দাউদকান্দি উপজেলায় নানা কর্মসূচিতে অংশগ্রহণ সুন্দরভাবে সম্পূর্ণ করতে সকলের সহযোগিতা চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন