1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

দাউদকান্দিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত- ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ জন গুরুতর আহত হয়।
শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি(গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো, দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম(৪৫)।
নিহত দুজন আপন ভাই বোন।
আহত নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) কন্যা শিশু নুসরাত (৩) ও অপর যাত্রী রোকসানা (৩০) এবং চালক শান্ত (২০) কে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহত আহত প্রত্যেকে সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সাথে বিপরীতগামী সিএনজি অটোরিক্সার(কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী আপন ভাই বোন নিহত এবং একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৫ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উন্নত সেবার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ