1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দাউদকান্দিতে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন ইউনিয়ন আওয়ামীলীগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় সরকারের বিভিন্ন দপ্তরের উপকারভোগীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপকারভোগীদের সাথে এই মতবিনিময় ও আলোচনা সভা হয়।
গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এমপি । তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের বিভিন্ন মৌলিক অধিকার বাস্তবায়ন করেছে। তার প্রমান বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, গর্ভবতী মায়েদের ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধা ভোগ করছেন সুবিধাভোগীরা। এছাড়াও দেশের মানুষ যাতে ভাল থাকতে পারে তার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে আহ্বান জানান তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমিনুল হক প্রধান, যুবলীগ নেতা ইসমাইল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৌরীপুর ইউনিয়নে ৬ হাজার ৮৯ জন সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন