1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

তিতাসে যুবলীগ নেতা হত্যার দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৫৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয়। বাকি আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা করেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।
দাউদকান্দি থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন