1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২,মিনি কাভার্ডভ্যান জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার উজিরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত অলি উল্লাহর ছেলে মো: শফিক প্রকাশ মনা (৪২) ও নোয়াখালী জেলার সদর (সুধারাম) থানার পৌরসভাধিন ওয়াবদা কলোনীর পাশের ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে মো: দেলোয়ার হোসেন টিটু (৪৫)। বর্তমানে তারা উভয়ই চট্টগ্রামের শহরের পাঁচলাইশ ও বায়েজীদ থানা এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত আনুমানিক পৌঁনে নয়টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা সহ চিিিহৃত মাদক ব্যবসায়ী মনা ও টিটুকে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-০৮৪৩) জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ২নং আসামী মো: দেলোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে এর আগেও ১টি মাদক ও ১টি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন,‘থানা পুলিশের অভিযানে আলকরার সোনাইছা এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ডভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন