1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

চৌদ্দগ্রামে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪০৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে। আটককৃতরা হচ্ছে চৌদ্দগ্রাম উপজেলার কুলসার গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে সাদ্দাম হোসেন এবং বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফরহাদ হোসাইন। এছাড়াও অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্ঘবদ্ধ ওই মোটরসাইকেল চোর চক্রের সদস্য সোহেল ও শাহ আলম পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। আটককৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, সঙ্ঘবদ্ধ ওই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত কুমিল্লা ও এর আশপাশের এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে একজনের কাছে বিক্রি করে দিত। পরে সেই চোরাই মোটরসাইকেলগুলো শাহ আলমের ওয়ার্কশপে নিয়ে নাম্বার প্লেট, চেসিস নাম্বার ও কালার চেঞ্জ করে ফেলা হতো। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে দেয়া হতো। উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে পুলিশ সুপার বলেন,এগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। আমরা আরো অনুসন্ধান করবো। চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাবো। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রেস কনফারেন্সে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নাজমুল হাসান রাফি,অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদ হাসান, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ