1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার আলকরা ইউনিয়নের দামারপাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও চৌদ্দগ্রাম সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পল্লী চিকিৎসক জানে আলম (৪৬), চৌদ্দগ্রাম বাজারের সেলুন কর্মচারী জেলার মুরাদনগর উপজেলার সন্তোষ চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস (৪২) এবং চৌধুরী বাজার এলাকার মোটরসাইকেল মেকানিক মো. রফিক (৫৫)।
জানা যায়, বুধবার দিবাগত রাতে নিজ প্রতিষ্ঠান চিওড়া ইউনিয়নের আরআর সেবালয় থেকে ফেনীর বাসায় যাওয়ার পথে রাত আনুমানিক ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দত্তসার এলাকায় পেছন দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাংবাদিক জানে আলমের মৃত্যু হয়।
ওইদিন রাত আনুমানিক সাড়ে ১১টায় চৌদ্দগ্রাম বাজারে দোকানের কাজ শেষ করে বাসায় আসার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় উত্তম চন্দ্র দাস। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টায় উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ফকিরবাজার চৌধুরী বাজার সড়কে সিএনজির পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা মেকানিক রফিক ঘটনাস্থলেই মারা যান। নিহত রফিক খুলনা সদর উপজেলার খালিশপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকালে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউছার জানান, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন