1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

চৌদ্দগ্রামে নবগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৬৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝর্ণা আক্তার(৩৫) নামের এক নারী নিহত ও অপর ১১ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপ ভ্যানকে (চট্টমেট্রো-ন-১১-৪৫৪০) যাত্রাবাহী দ্রুতগতির শ্যামলী পরিববহনের বাস(ঢাকামেট্রো-ব-১৪-৫৫৬১) পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনীর সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী ঝর্ণা আক্তার নিহত,১০ যাত্রী আহত ও বাসের ১ জন যাত্রী আহত হন। নিহত ও আহত পিকআপের যাত্রীরা চট্টগ্রাম থেকে চান্দিনায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন,আমাদের ষ্টেশনের একটু দূরেই সড়ক দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ এসএম লোকমান হোসেন বলেন,খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ