1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চান্দিনায় ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)দিবাগত রাত ৩ টায় চান্দিনার বাতাঘাষি ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর এলাকার মিজান মিয়ার ছেলে হযরত আলী (৩৮), একই এলাকার শাহ আলমের ছেলে মো. হাসান (২২), মহিচাইল বাগমারা এলাকার মো. মোসলেমের ছেলে রুহুল আমিন(৩৮), পরছঙ্গা এলাকার মৃত আ. রব এর ছেলে মো. কাউসার (৪০), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া এলাকার মো. লতিফের ছেলে মো. জহির (৪২)। পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, আসামিরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিলো। তারা মহাসড়কে চলমান গাড়িতে রড নিক্ষেপ করে ডাকাতি সংঘটন করে থাকে। এ ক্ষেত্রে তারা টার্গেট গাড়িতে (মাইক্রো, প্রাইভেটকার) সড়কের পাশ থেকে রড/লোহার পাইপ ইত্যাদি নিক্ষেপ করে বিকট শব্দ সৃষ্টি করে ড্রাইভার ও যাত্রীদের আতংকগ্রস্ত করে গাড়ি থামাতে বাধ্য করে এবং ডাকাতি করে থাকে। এ ছাড়াও আসামিরা কুমিল্লা জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বসত ঘরে ডাকাতিসহ গবাদি পশু চুরি করে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ৩টি লোহার রড, ২টি ছোরা, ১টি এসএস পাইপ সংযুক্ত মোটর সাইকেলের চেইন পিনিয়াম দিয়ে তৈরি দেশীয় অস্ত্র, ১টি হাতল যুক্ত এসএস পাইপ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন