1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

চাঁদাবাজ মুক্ত কুমিল্লা গঠনে মানুষ আমাকে বারবার ভোট দিয়েছে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৪ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনের নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন-সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত কুমিল্লা গঠনে প্রিয় কুমিল্লার মানুষ আমাকে বারবার ভোট দিয়েছে। আজ কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কুমিল্লা নেই, কুমিল্লা আজ চাঁদাবাজ মুক্ত। আমার রাজনৈতিক জীবনে সার্বক্ষণিকভাবে মানুষের কল্যানে কাজ করেছি। সেই ৮৪ সালে আমার প্রথম পৌর নির্বাচনে দুইটা ওয়াদা করেছিলাম। এক সততার সাথে কাজ করব, ন্যায় কাজ করব। আরেকটা কথা বলতাম আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমার বাড়ির দরজা খোলা থাকবে। আজ আপনার সামনে দাঁড়িয়ে আবারো বলতে চাই,আমার ন্যায় কাজ করার কারণে কুমিল্লা আজ শান্তির শহরে পরিনত হয়েছে। আমার এই গত ১৫ বছরে আমি আমার নির্বাচনী এলাকার একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি। আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি। একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই। একবার, দুইবার, তিনবার। আজকে যখন আমি শহরে বের হই। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। কখনো কখনো মধ্যরাত পর্যন্ত আপনাদের কাজ করি। কুমিল্লা- ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি প্রচারনার ৫ম দিন শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীর ২৩নং ওয়ার্ড ও ২৪ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় গণসংযোগ প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার আরও বলেন, জনগনের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে। জাতির স্বার্থে শেখ হাসিনার পক্ষে ঐক্যর প্রয়োজন। ১৯৭০ সালের নির্বাচনে জাতির ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে পেয়েছে স্বাধীন বাংলাদেশ। এবারের নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে ঐক্যবদ্ধ হলে ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ। আন্তরজার্তিক চক্রান্তের কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব আমাদের। ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে রক্ষা করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আগামী ৭ জানুয়ারী পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন, শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিবেন। ভোট উৎসবের মাধ্যমে আন্তরজার্তিক চক্রান্তের জবাব দিতে হবে।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু সহ মহানগর আওয়ামীলীগের ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা- কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ