1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

গায়ে হলুদের রাতে তরুণীর আত্মহত্যা,বিষপানে প্রেমিক হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬০২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে গায়ে হলুদের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুনী। হলুদের অনুষ্ঠানে হঠাৎ প্রেমিকে উপস্থিতি এবং বিয়ে না করার আকুতি মিনতি শোনার পর বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে কুমিল্লা বাগিচাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শারমিন আক্তার (২৩)। তার গ্রামের বাড়ি জেলার সদর উপজেলার কাকিয়ারচর এলাকার। নগরীর বাগিচাগঁাও এলাকায় তারা ভাড়া থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
এদিকে প্রেমিকার মৃত্যুর খবরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক রনি। তবে সে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতের দিকে খবর পাই বাগিচাগাঁও এলাকায় এক তরুনী আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌছাবার আগেই স্বজনরা মরদেহ নামিয়ে পাশের ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তরুনীকে মৃত ঘোষণা করলে স্বজনরা এ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাসায় নিয়ে যায়। আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি গত ২০২০ সালের শেষের দিকে শারমিন আক্তারের বিয়ে হয়। মেয়ের ভাই আমেরিকা থাকে। তাই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ২০২৩ সালের মে মাসের ৫ তারিখ নির্ধারণ করা হয়। বিয়ের আগের রাতে হলুদ অনুষ্ঠান শেষ করে নিজের রুমে এসে দুটি ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত না। ময়নাতদন্তের রিপোর্টসহ অন্যান্য তদন্ত শেষ হওয়ার পর এই ঘটনার রহস্য উন্মোচন হবে বলে মনে করছি।

নিহত পরিবারে সূত্র জানায় যায়, হলুদ অনুষ্ঠানে শারমিন আক্তারের সাথে দেখা করে তার প্রাক্তন প্রেমিক। দলবল নিয়ে এসে প্রাক্তন প্রেমিকা শারমিন আক্তারকে এ বিয়ে না করার জন্য অনুননয় বিনয় করে। পরে সবার মধ্যস্থতায় প্রাক্তন প্রেমিক হলুদ অনুষ্ঠান থেকে চলে যায়। তারপর ভোর রাতের দিকে হলুদ অনুষ্ঠান শেষ হলে নিজের বাসায় ফিরে নিজের শয়ন কক্ষে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে শারমিন।
প্রেমিক মো: রনির বাড়ি জেলার আদশ সদর উপজেলার পালপাড়া এলাকায় মৃত তাজুরুল ইসলামে ছেলে।শুক্রবার সকালে প্রেমিক রনি প্রেমিকার মৃত্যু সংবাদ শুনে বিষপান করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন