1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কেউ যদি বলতে পারে মেয়র রিফাত ঘুষ গ্রহণ করেছে,তাহলে নামিয়ে দিব-এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন- আমি সিটি কর্পোরেশন তৈরি করলেও দীর্ঘদিন মেয়র বানাতে পারিনি। উল্টাপাল্টা নমিনেশন দিয়ে দেয় আমার দল; আর মেয়র হয়েছে সাক্কু। আপনাদের টাকা লুট করে ৭৮ টা ফ্ল্যাটের মালিক হয়েছে সাক্কু সাহেব। কোন প্ল্যান টাকা ছাড়া পাস করায়নি সাক্কু সাহেব। বড় বড় হাইরেজ বিল্ডিংয়ের প্ল্যান পাশ করানোর জন্য টাকাও নিয়েছে ফ্ল্যাট ও নিয়েছে। ৮০ লক্ষ টাকা নিয়েছে একটা প্ল্যান পাস করাতে,এসআর প্ল্যানেটের। ৮৫ লক্ষ টাকা নিয়েছে দীপিকা মার্কেটের। এরকম আর অনেক তথ্য আছে আমার কাছে। শুক্রবার (৮সেপ্টেম্বর) উত্তর চর্থা হোচ্চামিয়া হাই স্কুল মাঠে রাতে ৮ ঘটিকায় কুমিল্লা মহানগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন। এমপি বাহার আরো বলেন,১৪ মাস হয়েছে আমাদের আরফানুল হক রিফাত দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পরিছন্নতার সাথে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে কেউ যদি বলতে পারেন তিনি ঘুষ গ্রহণ করেছে, তাহলে নামিয়ে দিব। আমি চাঁদাবাজ মুক্ত কুমিল্লার ঘোষণা দিয়েছি। আমি পুলিশ সুপারকে বলেছি চাঁদাবাজ যদি আমার কাছের কেউও হয় তাকেও ছাড় দেয়া যাবে না। শান্তির কুমিল্লায় কোন চাঁদাবাজ ও ইভটিজার থাকতে পারবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান ইমাম মজুমদার ফটিক,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মোরশেদুল আলম, উপদপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল সহ অন্যান্যরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় সন্মেলনে অনুষ্ঠিত হয়। সন্মেলনে সভাপতি রেজাউল করিম ভুলু কে সভাপতি ও কাজী আবুল হোসেন কে সাধারণ সম্পাদক করে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন