1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩

কুমিল্লা- ৬ আসনের মনোনয়নের আবেদনপত্র জমা দিলেন এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৮৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
রোববার (১৯ নভেম্বর) দুপুরের দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এমপি বাহার। কুমিল্লা-৬ আসনটিতে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম জয় ছিনিয়ে আনেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। সর্বশেষ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এক প্রতিক্রিয়ায় হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, দলের নেতাকর্মী ও কুমিল্লার সাধারণ জনগণ আমার পক্ষে আছেন। আগামী নির্বাচনের জন্য আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। এ আসনটি আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ।

কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ (সদর) আসন। পুরো জেলার রাজনীতির গতি- প্রকৃতি নিয়ন্ত্রিত হয় এ জেলা সদর থেকে। তাই এটিকে কুমিল্লার গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয়। এ আসনের তিনবার নির্বাচিত এমপি হাজী বাহারের পুরো জেলাজুড়ে রয়েছে একক আধিপত্য। বেশ কয়েকজন এমপির সাথে গভীর সখ্যতার পাশাপাশি কুমিল্লা সিটি কপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ,সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল সহ জেলায় ১৭ উপজেলার মধ্যে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান রয়েছে তার অনুসারী। এর কারণে সাংগঠনিক নেতা হিসেবেও তিনি বেশ শক্তিশালী। আগামী নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সদর উপজেলার ৬ ইউনিয়ন ও মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ড কমিটি নতুন করে ঢেলে সাজিয়েছেন। দলের নেতাকর্মীরা বলছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগে আ ক ম বাহাউদ্দিন বাহারের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩