1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লা সদর হাসপাতাল কুমিল্লার প্রাইভেট ক্লিনিক থেকেও ভালো সেবা দিচ্ছে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৯৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর হাসপাতালের রোগীদের আউটডোর টিকিট কাউন্টার এবং কাউন্টারের সামনের নির্মিত শেড এর শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। সোমবার সকালে সদর হাসপাতালের তত্বাবধায়কজেলা সিভিল সার্জন নাছিমা আক্তার সহ অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।পরে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও ফিজিও থেরাপি সেন্টার পরিদর্শন করেন। পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনএমপি বাহার।
তিনি বলেন, কুমিল্লা সদর হাসপাতাল কুমিল্লার প্রাইভেট ক্লিনিক থেকেও ভালো সেবা দিচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা নিয়ে অত্যন্ত আন্তরিক। তাঁর দুরদর্শিতার কারনে চিকিৎসা বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে প্রশংসিত ও মডেলে পরিণত হয়েছে। আমরা স্বাস্থ্য সেবা খাতে অনেক এগিয়ে গেছি, বিশ্বের উন্নত চিকিৎসা সেবা এখন বাংলাদেশই প্রদান করা সম্ভব হচ্ছে। আমি নিজে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি যাতে রোগীরা উদ্ধুদ্ধ হয়। তিনি আরো বলেন,কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক,নার্স, ব্রাদার সহ কর্মকর্তা কর্মচারীরা সম্মিলিত ভাবে কাজ করলে কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার গৌতমপ্রসাদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিরসদস্য হাবিবুর আল আমিন সাদি।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিছ,সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম,সদর হাসপাতালের আর এম ও আব্দুল করিম খন্দকারসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন